দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের আগৈলঝাড়ায় ফুটবল খেলার সময় আঘাত পেয়ে আবু সাইদ (১৯) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরের আগে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমির মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আবু সাইদ উপজেলার আল জামিয়াতুন নাফিছিয়া আল-ইসলামিয়া (মার্কাজ) মাদ্রাসার কাফিয়া (নবম) বিভাগের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায়। তিনি ওই উপজেলার জাকির মৃধার ছেলে। পড়াশোনার পাশাপাশি তিনি পশ্চিম বাকাল এলাকার একটি জামে মসজিদে চাকরি করতেন।
মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম বলেন, শুক্রবার মাদ্রাসার সাপ্তাহিক ছুটি থাকায় আবু সাইদ উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমির মাঠে ফুটবল খেলতে যান। খেলায় তিনি গোলরক্ষকের দায়িত্বে ছিলেন। একপর্যায়ে বল ধরতে গিয়ে আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।
পরে অন্য খেলোয়াড়েরা তাঁকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বদরুল আলম তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানান মাদ্রাসার মুহতামিম।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যে আই